ফোন প্রি-বুকিং করেই লাখপতি!
স্মার্টফোন প্রি-বুকিং ক্যাম্পেইনে অংশ নিয়ে লটারিতে লাখপতি হলেন মোহাম্মদ আজিজুল হাকিম সামি। রিয়েলমি সি৬৫ ডিভাইসটি প্রি-বুক করার মাধ্যমে ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন সামি। রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যারেন ঝ্যাং এর কাছ থেকে ১ লাখ টাকার একটি চেক বুঝে নিয়েছেন তিনি।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বার্তায় এমনটাই জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ কর্তৃপক্ষ। এতে জানানো হয়, একই অনুষ্ঠানে ক্যাম্পেইনে অংশ নেওয়া অন্যান্য গ্রাহকদের মধ্যে লটারির মাধ্যমে আরও পাঁচ জন ভাগ্যবান বিজয়ী পুরস্কার হিসেবে পেয়েছেন ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার।
এ নিয়ে রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যারেন ঝ্যাং বলেন, “প্রতিটি নতুন ডিভাইস উন্মোচনের সঙ্গে সঙ্গে ব্র্যান্ডের স্বনামধন্য দীর্ঘস্থায়িত্ব ও নির্ভরযোগ্যতার স্বাক্ষর রাখতে প্রতিশ্রুতিবদ্ধ রিয়েলমি। বাজারে আনার পর সি৬৫ গ্রাহকদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে প্রমাণিত হয়েছে। ক্যাম্পেইনে ১ লাখ টাকা পুরস্কার বিজয়ী এবং পাঁচজন ‘একটি কিনলে একটি ফ্রি’ ডিল বিজয়ীদের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।”
১ লাখ টাকা পুরস্কারজয়ী মোহাম্মদ আজিজুল হাকিম সামি বলেন, “রিয়েলমি’র কাছ থেকে পুরস্কার হিসেবে ১ লাখ টাকা পাব, এ বিষয়টি আমার জন্য পুরোটাই সারপ্রাইজ ছিল। একটি ফোন কিনে এমন ভাগ্যবান হব, এটা আমি ভাবতেই পারিনি। গ্রাহকদের মুখে হাসি ফোটানোর জন্য রিয়েলমি’র এই প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। এই মুহুর্তে, আমি রিয়েলমি সি৬৫ ডিভাইসের অসাধারণ ফিচারসমূহ ব্যবহার করতে পেরেই খুশি, তার ওপর পোয়া বারো হিসেবে পুরস্কারের টাকা তো এসেছেই!”







